এক যুবকের পেট থেকে ৮টি পেপারক্লিপ উদ্ধার করেছে ডাক্তাররা। প্রতিটি ক্লিপের দৈর্ঘ্য ছিল ৮ সেন্টিমিটার। ঘটনাটি ঘটেছে চীনের গুআংডং প্রদেশের গুআংগু এলাকায়।

খবরে বলা হয়, ২৬ বয়সী এক যুবক সম্প্রতি ব্যথা, জ্বর এবং রক্ত ডাইরিয়াতে আক্রান্ত হন। এরপর চিকিৎসা নেওয়ার জন্য জুজিআং হাসপাতালে ভর্তি হন তিনি।

রোগের বর্ণনায় জানা যায়, কয়েক মাস আগে ঐ যুবক মাদকাসক্ত অবস্থায় নিজের স্ত্রীর সাথে ঝগড়া করেন। এক পর্যায়ে ১০টার বেশি পেপারক্লিপ খেয়ে ফেলেন।

'নাংফাং ডেইলি'র খবর অনুসারে, প্রতিটি পেপারক্লিপের দৈর্ঘ্য ছিল ৮ সেন্টিমিটার। দুই দিন পর কয়েকটি ক্লিপ বের হয়ে আসে।

যাহোক, প্রচণ্ড পেটের ব্যথার কারণে দুই মাস পর সোজা হয়ে হাটতে অক্ষম হয়ে ডাক্তারের কাছে আসেন চীনা যুবকটি। তখন ডাক্তার তার পেট থেকে বাকি ক্লিপগুলো বের করে নিয়ে আসেন। সূত্র: এনডিটিভি।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)// টিআই