ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার তরফে বিসি চৌধুরীর নেতৃত্বে একটি দল গুজরাটের আর্মাবাদা নামের একটি ছোট্ট শহরে গিয়েছিলেন। সেখানেই দেশটির প্রথম জেলি ফিস লেক আবিষ্কার করলেন তারা।

৫ থেকে ৬ হেক্টর পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে ওই লেকটি। সেই লেকের নিচটা এক ধরনের আপ-সাইড ডাউন জেলি ফিসে পুরোপুরি ভর্তি থাকে সবসময়।

প্রসঙ্গত বিশ্বের সব জায়গায় জেলি ফিস বিশেষ কিছু সময় দেখা যায়। একমাত্র গুজরাটের আর্মাবাদের এই লেকেই সারাবছর জেলি ফিস পাওয়া যায়।

এই প্রজাতির জেলি ফিসগুলোকে আপ-সাইড ডাউন বলা হয়। কারণ, এই মাছগুলো ওইভাবে সাঁতার কাটে। ভারতে মূলত উপকূলবর্তী এলাকায় জেলি ফিস পাওয়া যায়, কিন্তু লেকে এই প্রথম পাওয়া গেল।

পালাউ-এর এইল মল্ক দ্বীপে বিশ্বের সবচেয়ে বড় জেলি ফিস লেক রয়েছে।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই