[b]নয়াদিল্লি:[/b] আম আদমি পার্টি নারীদেরকে মানুষই মনে করে না বলে অভিযোগ করেছেন দলটির এক প্রতিষ্ঠাতা সদস্য। এ অভিযোগ এনে সোমবার তিনি দলটি থেকে পদত্যাগ করেছেন। মধু ভাদুরি নামের এই নারী সদস্য সদ্য গঠিত দলটির আন্তর্জাতিক নীতি নির্ধারণ বিষয়ক কমিটির সদস্য ছিলেন। খবর এনডিটিভির।
শুধু তাই নয়, দলটিতে থাকা অন্য নারী সদস্যরাও, যাদের আত্মমর্যাদা আছে তাদেরও পদত্যাগ করা উচিত বলে তিনি মনে করেন।
মধু ভাদুরি বলেন, "শুধুমাত্র একটি কারণে আমি আম আদমি পার্টি থেকে পদত্যাগ করছি। সেটি হচ্ছে, মানবতা। নারীরাও মানুষ। কিন্তু আদমি পার্টিতে নারীদেরকে মানুষ মনে করা হয় না।"
আম আদমি পার্টির মানসিকতা অনেকটা খাপ পঞ্চায়েতের মতো; যেখানে নারীদের প্রতি বৈষম্য করা হয়। সেখানে নারীদের জন্য কোন জায়গা নেই।
পর্তুগালে এক সময় ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা ভাদুরি বলেন, "আদমি পার্টি এখন ভোটের রাজনীতিতে মজেছে। তারা এখন কেবল নির্বাচনে জয়ী হতে চায়।"
তবে, আদমি পার্টি ভাদুরির এসব অভিযোগকে অস্বীকার করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পার্টির কোন সদস্যের ব্যক্তিগত মতামত কখনো দলের সাংগঠনিক নীতি হতে পারে না। আদমি পার্টিতে নারীদেরকে যথেষ্ট সম্মানে চোখে দেখা হয়। সূত্র: এনডিটিভি
ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
আন্তর্জাতিক
আদমি পার্টি নারীদেরকে মানুষই মনে করে না: প্রতিষ্ঠাতা সদস্য
নয়াদিল্লি: আম আদমি পার্টি নারীদেরকে মানুষই মনে করে না বলে অভিযোগ করেছেন দলটির এক প্রতিষ্ঠাতা সদস্য। এ অভিযোগ এনে সোমবার তিনি দলটি থেকে পদত্যাগ করেছেন। মধু ভাদুরি নামের এই নারী সদস্য সদ্য গঠিত দলটির আন্তর্জাতিক নীতি নির্ধারণ বিষয়ক কমিটির সদস্য ছিলেন। খবর এনডিটিভির।





