সিরিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ১২ যোদ্ধা নিহত হয়েছে। শনিবার দিবাগত রাতে সিরিয়ায় আইএসের দখলকৃত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
ইরাকের সীমান্তবর্তী সিরিয়ার আল মায়াদিন শহরে এ ঘটনা ঘটে। তবে, কে বা কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি।
হামলাকারীরা প্রথমে দুইটি মোটরসাইকেলে করে এসে আইএসের টহলকৃত গাড়িতে হামলা চালায়। আইএসের একটি দল আদালত ভবন পাহারারত থাকা অবস্থায় এই হামলা চালায় বন্দুকধারীরা।
দ্বিতীয় আরেকটি হামলা চালানো হয় একই শহরের আইএসের একটি চেকপয়েন্টে। সিরিয়ার দেইর আল-জুর প্রদেশের শহর আল-মায়িদানের অধিকাংশ এলাকা আইএসের দখলে রয়েছে। শহরটি ইরাক সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
এমএ





