ভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত ও আটজন আহত হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। রোববার এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। নিহতদের মধ্যে ৯ জনই একটি ঔষুধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে। বাকি একজন বাসের ড্রাইভার। গুজরাটের ভারুছ-সুরাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রডবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িকে ধাক্কা দেয়। গাড়কে ধাক্কা দিয়ে ট্রাকটি রাস্তার ডিভাইডারের ওপর দিয়ে লাফিয়ে উঠে। লাফিয়ে উঠে ট্রাকটি যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। বাসটি ভাবনগরে যাচ্ছিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া [b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
গুজরাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১০
ভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত ও আটজন আহত হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। রোববার এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।





