ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি ভারতে অনুপ্রবেশ মোকাবিলায় সহায়ক হবে।

সাংবাদিকদের তিনি বলেছেন, বাংলাদেশ থেকে এ দেশে অনুপ্রবেশ অবশ্যই বন্ধ হওয়া উচিত। ৪১ বছর অপেক্ষার পর ভারত ও বাংলাদেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির সম্পাদন করতে সফল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সম্পর্কের অন্যতম অস্বস্তির বিষয় ছিল ছিটমহলগুলো। মোদির সাম্প্রতিক বাংলাদেশ সফরে ছিটমহল বিনিময় নিয়ে স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এর ফলে ১৯৭৪-র সমঝোতা কার্যকর করা সম্ভব হবে। এই চুক্তির মাধ্যমে ১৬১টি ছিটমহল পরস্পরের মধ্যে বিনিময় হবে।

এই চুক্তি অনুপ্রবেশ ঠেকাতে সহায়ক হবে উল্লেখ করে রাজনাথ সীমান্তে আরো নজরদারির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, নজরদারি বাড়ানোর পাশাপাশি কাঁটাতারের বেড়া এবং সীমান্ত চৌকি গড়ে তোলা হবে।

উল্লেখ্য, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ অভিযোগ করেছিলেন, মোদির বাংলাদেশ সফরে অনুপ্রবেশের বিষয়টি সেভাবে ওঠেনি।সূত্র : এবিপি আনন্দ

এসএইচ