ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার ঘোষণা করেছেন যে, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত তার নির্বাহী আদেশটি বাতিল করবেন।
মোদি বলেছেন, তিনি সোমবার থেকে অধ্যাদেশটি বাতিল করবেন।
প্রধানমন্ত্রী প্রত্যন্ত গ্রামীণ জনগোষ্ঠীর উদ্দেশে দেয়া তাঁর মাসিক রেডিও বক্তৃতায় বলেন, তাঁর সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে মিথ্যাচার ছড়ানো হয়েছে বলেই কৃষকরা ভূমি সংস্কারের বিরোধিতায় নেমেছে।
মোদি বলেন, ‘আমরা ভূমি অধিগ্রহণ সংক্রান্ত একটি অধ্যাদেশ এনেছি যা ৩১ আগস্ট বাতিল হয়ে যাবে। আমরা এটি বাতিল হয়ে যেতে দেবার সিদ্ধান্ত নিয়েছি।
মোদি সরকার গত ডিসেম্বরে ভূমি অধিগ্রহণে বিলটি ঘোষণার পর এটি পার্লামেন্টের উচ্চ কক্ষে পাস করাতে না পেরে তিনবার সাময়িক নির্বাহী আদেশ জারি করে।
দলের নেতারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অধ্যাদেশটি বাতিল করার ঈঙ্গিত দিচ্ছিলেন। তবে এই প্রথমবার তিনি এ বিল ইস্যুতে হার মেনে নিলেন।
মোদি বলেন, কৃষকরা যাতে আর্থিক ক্ষতির সম্মুখীন না হয় সে জন্য তিনি বিলটি সংশোধন করবেন।
তিনি বলেন, কৃষকের স্বার্থে আমরা যেকোন পরামর্শ গ্রহণ করবো।
জেডআই





