ইন্দোনেশিয়ার জাকার্তায় জাতিসংঘ অফিসের কাছ বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। শনিবার এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানায়।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রিন্টু মার্সুদির কাছে পাঠানো বার্তায় দেশটির সঙ্গে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সংহতি প্রকাশ করে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সন্ত্রাস নির্মূলে ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

indonsia and bangladesh_1735

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গত বৃহস্পতিবার আইএসের হামলায় ৭জন নিহত হন। জাকার্তা পুলিশ ধারণা করছে, প্যারিস হামলার মতো এ হামলায় আত্মঘাতী বোমা হামলাকারীসহ ১৪ জন বা তারও বেশি সংখ্যক জঙ্গি একযোগে হামলা চালায়।

এতে জাকার্তার কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট প্রাসাদ, জাতিসংঘ কার্যালয়ের কাছে এবং সারিনা শপিং মলের বাইরে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

ওই এলাকায় পরপর অন্তত ছয়টি বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। হামলায় নিহতদের মধ্যে দু’জন বেসামরিক নাগরিক ও ৫ জন হামলাকারী রয়েছে।

এআই

ইন্দোনেশিয়ায় হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা