মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি‌ সম্ভবত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘মুরগির বিষ্ঠা’ বলেছেন। মার্কিন বিশ্লেষক ও ফ্রিল্যান্স লেখক পল ব্যারো এমন বিশ্বাসের কথা জানিয়েছেন।

সম্প্রতি, বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়েছে যে, আমেরিকার কোনো একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ইসরাইলি প্রধানমন্ত্রীর আচরণে বিরক্ত হয়ে তাকে মুরগির বিষ্ঠার সঙ্গে তুলনা করেছেন। এ নিয়ে ইসরাইল ও আমেরিকার সম্পর্কে মারাত্মক টানাপড়েন সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে পল ব্যারো ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে গতকাল (মঙ্গলবার) দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “ইসরাইলকে জানতে হবে যে, আমেরিকার আলাদা লক্ষ্য রয়েছে এবং ইসরাইল যে গেইম খেলে আমেরিকা সে গেইম খেলতে চায় না।”

পল ব্যারো বলেন, “সম্ভবত জন কেরি যে মন্তব্য করেছেন তারা তা অবশ্যই অস্বীকার করতে চাইবে।” সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইল ও আমেরিকার লক্ষ্য এবং চিন্তাভাবনার মধ্যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেন মার্কিন এ বিশ্লেষক। তিনি বলেন, আমেরিকার এ মুহূর্তের লক্ষ্য হচ্ছে আইএসআইএল তৈরির মধ্যদিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা এবং পুরো অঞ্চলকে বিভক্ত করা। আর ইসরাইলের লক্ষ্য হচ্ছে- অবৈধ বসতি নির্মাণের মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থায়ী দ্বন্দ্ব সৃষ্টি এবং প্রয়োজনে দীর্ঘমেয়াদি আরব-ইসরাইল যুদ্ধ।

নাম পরিচয়হীন মার্কিন কর্মকর্তার পক্ষ থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে ওই মন্তব্য করার পর জন কেরি অবশ্য তার নিন্দা জানিয়ে একে দুঃখজনক, অগ্রহণযোগ্য ও ক্ষতিকর বলে মন্তব্য করেছিলেন।রেডিও তেহরান

ইআর