হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার তারা ইসরায়েলের রাজধানী তেল আবিবের বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে। খবর আলজাজিরা।

এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটিতে হামলা চালাল হামাস।

হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে বেন গুরিয়নে তিনটি এম৭৫ রকেট ছুঁড়েছে কাশেম ব্রিগেডের সদস্যরা।

এখন পর্যন্ত এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবার ওই বিমানবন্দরে হামলা চালিয়েছিল হামাস। এরপরেই যুক্তরাষ্ট্রসহ ইউরোপের প্রায় সকল দেশ ইসরায়েলে তাদের ফ্লাইট বাতিল করে।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ