সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস জঙ্গি গোষ্ঠির নিয়ন্ত্রন থেকে প্রায় ১৫ টি গ্রাম উদ্ধার করেছে সিরিয় সরকারী বাহিনী।শনিবার এক গোপন সূত্রের বরাত দিয়ে এই রকম সংবাদ প্রকাশ করে সানা নিউজ এজেন্সি। পাশাপাশি জানুয়ারি থেকে এই পর্যন্ত জঙ্গি গোষ্ঠির নিয়ন্ত্রন থেকে প্রায় ৯০টি গ্রাম দখলে নিতে সক্ষম হয়েছে সিরিয় সরকারি বাহিনী।

সিরিয়া মানবাধিকার সংগঠনের এক পর্যবেক্ষণে বলা হয় সিরিয় সরকারি বাহিনীরা খাপসা শহরে জঙ্গি নিয়ন্ত্রিত একালায় মাত্র ১৪ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। যেখানে সিরিয়ার আলেপ্প শহরে পানি সরবরাহের প্রধান কেন্দ্র। অপরদিকে সিরিয়ায় যুক্তরাজ্য ভিত্তিক একটি পর্যবেক্ষক দলের প্রধান রামি আবদেল রহমান বলে সিরিয় সরকারি বাহিনীর সাথে জঙ্গিদের এই সংঘর্ষে প্রায় ৩০০০০ হাজার বেসামরিক লোক গৃহহীন হয়ে পড়েছে।

আবদেল রহমান আরো বলেন যারা গৃহহারা হচ্ছে তারা সিরিয়ার উত্তরাঞ্চলের মানবিজ শহরের দিকে ধাবিত হচ্ছে যেটা জঙ্গিদের থেকে কুর্দিশ বাহিনীরা গত বছর দখলে নিয়েছে।

উল্লেখ্য সিরিয় সরকারি বাহিনী বাসার আল আসাদকে উৎখাতের নামে বিদেশী শক্তির হস্তক্ষেপে উত্থান জঙ্গি গোষ্ঠির সাথে প্রায় ৬ বছর ধরে এই সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে জাতিসংঘের তথ্যমতে এই পর্যন্ত প্রায় ৪ লক্ষ নিরীহ মানুষ মারা গেছে।

জেড