রাশিয়ার দূর প্রাচ্যের আকাশে দেশটির বিমান বাহিনীর দুই এস-৩৪ বোমারু বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিমানের পাইলটসহ ক্রুরা নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন।
আজ(১৮ জানুয়ারি) শুক্রবার রুশ আকাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এইঘটনার সময় কোনো বিমানেই বোমা বা গোলাবারুদ ছিল না।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জাপান সাগরের ওপরে পরিকল্পিত প্রশিক্ষণের সময় এই সংঘর্ষ হয়। এসময়ে বিমান দু’টি উপকূল ৩৫ কিলোমিটার দূরে ছিল।
৪৫ টন ওজনের রুশ এসইউ-৩৪ বিমান চার টন পর্যন্ত অস্ত্র এবং গোলাবারুদ বহন করতে পারে। এই বিমান সর্বোচ্চ ১৮ হাজার মিটার উঁচু দিয়ে চার হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে উড্ডয়নে সক্ষম।
বাড়তি তিনটি জ্বালানি ট্যাংক বহন করতে এবং নতুন করে জ্বালানি তেল না ভরে টানা ৮ ঘণ্টা পর্যন্ত উড়তে পারে এই বোমারু বিমান।
এমবি





