ইরাকের প্রধানমন্ত্রী উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলার জন্য আরব দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি, কুয়েতের উপ প্রধানমন্ত্রী সাবাহ খালেদ আল আহমাদ আল সাবার নেতৃত্বে আরব দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে এ আহবান জানিয়েছেন,ইরাকের একটি বার্তা সংস্থা জানিয়েছে।
এ সাক্ষাতে ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন, উগ্র তাকফিরিরা মুসলমানদের জন্য জীবনমরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে,তাই উগ্র গোষ্ঠীগুলোর মোকাবেলায় সবাইকে এগিয়ে আসা উচিত।এ সময় প্রতিনিধি দলে আরব লীগের মহাসচিব নাবিল আল আরাবি ও এ সংস্থার অন্যান্য কর্মকর্তারাও ছিলেন।
ইরাকের প্রধানমন্ত্রী আরো বলেছেন, ইরাকে বিভিন্ন মত ও বিশ্বাসের অনুসারীদের উপস্থিতি দেশটির জন্য গর্বের বিষয় এবং এ থেকে বোঝা যায়, তারা পরস্পর শান্তিপূর্ণ সহাবস্থান করছে।
উগ্র তাকফিরি ও আল কায়দা সন্ত্রাসী গোষ্ঠী সুন্নিদের রক্ষার কথা বলে নেইনাভা ও আল আমবার প্রদেশের বহু সুন্নি মুসলমানকে তারা হত্যা করেছে এবং তাদের সহায় সম্পদ লুট করেছে বলেও অভিযোগ করেন তিনি।সূএ : রেডিও তেহরান
ইআর





