আমেরিকার অন্তত পাঁচ কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়েছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা রিপোর্টে এ কথা বলা হয়েছে।

এ রিপোর্টে দেখানো হয়েছে মার্কিন ধনী লোকজন আরো ধনী হয়েছে। ফলে মার্কিন অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা।

সরকারি তথ্য অনুযায়ী, খাদ্য নিরাপত্তাহীনতার মুখে থাকা পাঁচ কোটি লোকের মধ্যে শিশু রয়েছে এক কোটি ৬০ লাখ। এছাড়া, তিন লাখ ৬০ হাজার পরিবার জানিয়েছে, অর্থের অভাবে তারা তাদের শিশুদের ঠিকমতো খাবার দিতে পারে নি।

নিউ ইয়র্ক শহরের কোয়ালিশন অ্যাগেইনেস্ট হাঙ্গার-এর নির্বাহী পরিচালক জোয়েল বার্গ বলেন, দেশে এভাবে খাদ্য নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়ার জন্য সরকারের শ্রমিক-বিরোধী নীতিই দায়ী।

আমেরিকায় বর্তমানে যে খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে তা ২০০৭ সালের চেয়ে শতকরা ৩৫ ভাগ বেশি।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই