পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ (সোমবার) সকালে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি ২৬ ফেব্রুয়ারি সকালে আঘাত হানে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি।

ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনটিতে বলা হয়, এঙ্গা প্রদেশের পোরগেরা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

প্রাথমিকভাবে ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

এমবি