ইসরাইলের রাজধানী তেল আবিবের একটি খ্যাতনামা ইহুদি উপাসনালয়ের (সিনাগগ) অভ্যন্তরে স্বল্পবসনা তরুণীদের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। এই উপসানালয়ের মধ্যে রয়েছে নূহ (আ:) এর সেই বিখ্যাত জাহাজ।

সিনাগগসহ নূহ নবীর জাহাজের সামনে মডেলরা তাদের নিতম্ব এবং কাঁধের ঝলকানি প্রদর্শন করেন।

গত সপ্তাহে তেল আবিবের আন্তর্জাতিক সিনাগগে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। এটি তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত একটি স্ববর্ণিত, স্পন্দনশীল আধুনিক অর্থডক্স সিনাগগ। 'ফ্যাশন শো'র এই পোশাক ডিজাইনার ছিলেন মিলি দাহান।

ইসরাইলি প্রভাবশালী দৈনিক হারেৎজ জানায়, মডেলরা যে পোশাক পরিধান করেন, তাতে তাদের শরীর স্পষ্টভাবে প্রকাশ পায়। পোশাকগুলোর বৈশিষ্ট্য ছিল এমন যে এতে কোনো হাতা ছিল না। অন্য একটি পোশাকে মডেলের শরীরের স্পর্শকাতর অঙ্গ দেখা যায়। পোশাকগুলোর আরো একটি বৈশিষ্ট্য ছিল- এগুলো মডেলদের শরীরে অত্যন্ত টাইট-ফিট অবস্থায় লেগে ছিল।

তেল আবিবের ধর্মীয় কাউন্সিলের প্রধান ইলদদ মিজরাসি বৃহস্পতিবারের এই 'ফ্যাশন শো'কে 'ইহুদি নিধনযজ্ঞ' বলে অভিহিত করেন।

'গ্যালে ইসরাইল' নামে একটি রেডিও স্টেশনকে দেয়া এক সাক্ষাৎকারে মিজরাসি সিনাগগে ফ্যাশন শো'র অনুমতি দেয়ায় কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, 'এখানে যা ঘটেছে, তা উপেক্ষা করা যায় না।'

তিনি বলেন, 'শেষ পর্যন্ত এটি একটি লুণ্ঠন ছাড়া কিছুই না। এটি আত্মার ক্ষতি সাধন করেছে। এটি কল্পনাতীত। আমরা হানুক্কাহর মধ্যে আছি। হানুক্কাহর সময় লোকজন একটি ছোট মন্দিরে প্রবেশ করে সেটিকে অপবিত্র করত।'

তবে ইহুদি ধর্মযাজক ডুরোন শমুয়েলি সিনাগগের অভ্যন্তরে 'ফ্যাশন শো'র আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন।

ইআর