নাইজেরিয়ায় গত কয়েকদিনের হামলায় কয়েক শ মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় চারটি গ্রামে হামলার এসব ঘটনা ঘটে। এসব হামলার জন্য সশস্ত্র সংগঠন বোকো হারামকে দায়ী করা হচ্ছে। জানা গেছে, গত মঙ্গলবার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের গৌজা এলাকায় যে হামলা হয়েছে, এতে নিহত হওয়ার সংখ্যা ৪০০ থেকে ৫০০ জন হতে পারে। তবে এসব প্রত্যন্ত এলাকায় যোগাযোগ দুরূহ বলে খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ ছাড়া, বৃহস্পতিবার রাজ্যের গভর্নরের বাসভবনের পাশে বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন বলে সরকারি একটি সূত্র জানিয়েছে। সূত্র: আল জাজিরা [b]ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]