খেলতে খেলতেই একটি পরিত্যক্ত কুয়োয় পড়ে গিয়েছিল এক শিশু। বছর দু’য়েকের এই শিশুটির নাম চন্দ্রশেখর। অতপর ১১ ঘণ্টার নিরলস চেষ্টায় জীবিত উদ্ধার করা হল শিশুটিকে।

মৃত্যুঞ্জয়ী এমন ঘটনাটি ঘটে ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার। 

স্থানীয় প্রশাসন জানায়, মঙ্গলবার দুপুরে উম্মাদিভরম গ্রামে একটি গভীর কুয়োয় পড়ে যায় একটি শিশু । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধারকাজে নামানো হয় বিশেষ বাহিনী। অতপর বুধবার ভোরে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিশু চন্দ্রশেখর এখন সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।