বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় যে সংকট তৈরী হয়েছে তা নিরসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় প্রস্তুত। তারা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে ।

ইউরোপিয়ান পার্লামেন্টের গ্রুপ অব দ্যা প্রগ্রেসিভ এলিয়েন্স অব সোসালিস্ট এ্যান্ড ডেমোক্রেটিক এর সমন্বয়কারী জোসেফ এসব তথ্য জানিয়েছেন।

জোসেফ বলেন, জানুয়ারি থেকে যে সংকট শুরু হয়েছে তা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপের জন্য আমরা জোর আহবান জানিয়ে আসছি।

নির্বাচন পরবর্তী এক বছরে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং মানুষের অর্থনীতির উপরও প্রভাব পড়ছে।

এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখতে সবসময় প্রস্তুত আছে।

তিনি আরো বলেন, সফরকারী ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার বিষয়ক কমিটি সরকার এবং বিরোধী দলের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করেছেন। তারা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগের কথাও জানিয়েছেন ।

এমকে