ভারতের অন্ধ্র প্রদেশ ভাগের বিপক্ষে গিয়ে কংগ্রেস ত্যাগ করেছেন প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। জয় সময়কিয়ান্ধ্র নামে নতুন পার্টি গঠন করেছেন।
রোববার নতুন দলের নির্বাচনী প্রতীক সামনে আনলেন কিরণ কুমার রেড্ডি। তার দলের প্রতীক চটি। এই প্রতীক নেয়ার কারণ হিসেবে কিরণ রেড্ডি তার অনুগামীদের বলছেন, চটি যেমন একজনের ওজন বহন করে, তেমনই তাকে রক্ষাও করে। অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য, তার দল যুব এবং কর্মীদের দল। এই দলের অনুপ্রেরণা তারা নিজেরাই।
চটি প্রতীক নিয়ে কিরণ কুমার নিজে এবারের লোকসভা ভোটে দাঁড়াতে চলেছেন। তার দাবি, কংগ্রেস, বিজেপি নয় এবার অন্ধ্র প্রদেশে ক্ষমতায় আসবে জয় সময়কিয়ান্ধ। তবে কারো কারো মতে আম আদমী পাটির ঝাড়– প্রতীকই তাকে উৎসাহিত করেছে চটি প্রতীক নিতে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]