বন্ধুক হাতে ৫টি শিশু দাড়িয়ে আছে ৫জন সিরিয়ান কুর্দি লোকের পিছনে কিছুক্ষণের মধ্যে মেরে ফেলবে এইরকমই একটা ভয়ংকর ভিডিও প্রকাশ করে সিরিয়ার ডায়েশ জঙ্গি সংগঠন আইএসআইএল। যার মাধ্যমে বুঝা যায় জঙ্গিরা শিশুদের সর্বোত্তম ভাবে ব্যবহার করার প্রয়াস চালাচ্ছে।

এসব শিশুজঙ্গিদের মধ্যে সাদা চামড়ার নীলচোখা ছেলেটির পরিচয় পাওয়া গিয়েছে। তার নাম আবু আব্দুল্লাহ আল ব্রিটানি। সে ব্রিটেনের নাগরিক বাকীগুলো মিশর, তুরস্ক, তিউনিসিয়া এবং উজবেকিস্তান থেকে আসছে বলে ধারণা করা হয়। এরা সবাই ১০ থেকে ১৩ বছরের শিশু। ডায়েশ জঙ্গিদের নির্দিষ্ট পোশাক ও গ্লাভস পরিহিত অবস্থায় তারা মাথা নুয়ে থাকা ৫জন কুর্দি নাগরিকের পিছনে দাড়িয়ে আছে।

যদিও তাদের চেহারা স্পষ্টভাবে বুঝা যাচ্ছে এবং কিছু বলার প্রস্তুতিও নি্চ্ছে তারা হঠাৎ করে তাদের মধ্যে থেকে এক জন বলতে শুরু করে" কেউই এমনকি আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানিদের সমর্থন নিয়েও কুর্দিদের রক্ষা করতে পারবে না."। তারপর তারা ৫জন কুর্দি নাগরিককে গুলি করে হত্যা করে।

এই ভিডিও প্রকাশ হওয়ার পরে আন্তর্জাতির মহলে বেপক উদ্বেগের সৃষ্টি করে বিশেষ করে বিভিন্ন দেশে হারিয়ে যাওয়া শিশুদের ক্ষেত্রে। কারণ তারা হারিয়ে যাচ্ছে বা কোথায় যাচ্ছে কিছু্ই বলা যাচ্ছে না কিন্তু তাদের পরিচয় এক সময় জঙ্গিদের পরিচয় হচ্ছে।

জেড