ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সংসদের উন্মুক্ত অধিবেশনে কেতাবচির যোগ্যতা ও পরিকল্পনা পর্যালোচনা করা হয়। এরপর তাঁকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন দেওয়া হয়।
কেতাবচি দেশটির প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর রসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। তিনি আগের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল আজিজ নাসিরজাদেহর স্থলাভিষিক্ত হয়েছেন।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মেজর জেনারেল আজিজ নাসিরজাদেহ নিহত হন। তাঁর মৃত্যুর পর নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগের এ সিদ্ধান্ত এলো।
সূত্র: মেহের নিউজ এজেন্সি
এস
















