শুক্রবার (১৬ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে আকরামি-নিয়া এসব কথা বলেন।

ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির বাহিনী বেশ কয়েকটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বাড়াতে নতুন কৌশল ও সরঞ্জাম ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত কয়েক মাসে ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিমানবাহিনী যৌথ সামরিক মহড়া চালিয়েছে। এসব মহড়ার লক্ষ্য ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তাদের কার্যক্রম আরও কার্যকর করা।

আকরামি-নিয়ার বক্তব্য অনুযায়ী, নতুন সরঞ্জাম সংযোজন, কৌশলগত পরিবর্তন ও যৌথ মহড়ার মাধ্যমে ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা হয়েছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এস