ভারতের দিল্লির রাজ্য প্রশাসন কেন্দ্রীয় সরকার চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেয়া একটি চিঠিতে তিনি এ অভিযোগ করেন।
কেজরিওয়াল চিঠিতে অভিযোগ করেছেন, দিল্লির গভর্নর নাজিব জাংয়ের মাধ্যমে আমলাদের বদলি করে প্রশাসনিক চালিকা শক্তি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
আমলাদের পদোন্নতি ও বদলি করছেন নাজিব জাং। কিন্তু কাজের বণ্টন বিষয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে অবশ্যই নির্বাচিত সরকারের কিছু বলার থাকে।
চিঠিতে কয়েক বার কেজরিওয়াল উল্লেখ করেছেন কেন্দ্রীয় সরকার নাজিব জাংয়ের মাধ্যমে দিল্লির প্রশাসন নিয়ন্ত্রণ করছে। দিল্লি সরকারকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এমকে





