করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া সর্বশেষ দেশ থাইল্যান্ড। রোববার থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মহাপরিচালক সুয়ানচাই ওয়াটানায়েইংচারোয়েন এক সংবাদ সম্মেলনে জানান, থাইল্যান্ডে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রথম প্রাণহানির ঘটনা রেকর্ড করা হয়েছে। নিহত ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন বলেও জানান তিনি।

চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এ রোগে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ২ হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজারেরও বেশি মানুষ।

গত বছরের শেষের দিকে সংক্রমিত হওয়া করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগকে ‘কোভিড-১৯’ নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আলজাজিরা।

এমআর