ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বাহরাইনের সাথে নিরাপত্তা চুক্তি সই করেছে।

ইসরাইলের সংবাদমাধ্যম জানায়, গত বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মারামায় এ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়।

ইসরাইলের দৈনিক ইয়েদিয়থ আহরোনোথ জানায়, চুক্তিতে ইরাইলের পক্ষে স্বাক্ষর করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ এবং বাহরাইনের পক্ষে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল্লাহ বিন হাসান আল-নইমি।

এতে বলা হয়, বাহরাইনের শাসক হামাদ বিন ইসা আল-খলিফার মানামার বাসভবনে ওই প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এ চুক্তিকে ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেছে ইসরাইলি গণমাধ্যম। তবে, চুক্তিতে কী আছে তা প্রকাশ করা হয়নি।

প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ জানিয়েছেন, এ চুক্তির ফলে বাহরাইনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি শক্তিশালী হবে।

উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে বাহরাইন।

এমআর