নেপালে পাহাড়ি এলাকায় অতিরিক্ত যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাবার ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫০ জন।
রোববার রাতে পোকারাখাদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
সোমবার পুলিশ কর্মকর্তা কেশ বাহাদুর শাহি বলেন, “রোববার রাতে পোকারাখাদে গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়।এটি ৬০০ মিটার গভীর একটি খাদে পড়ে যায়।”
বার্তা সংস্থা এএফপি জানায়, “উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ১৪ জনের লাশ উদ্ধার করেছে। এছাড়া হাসপাতালে মারা গেছে আরো তিনজন।”
জানা যায়, ৩৮ সিটের ওই বাসটিতে ৬৭ জন যাত্রী ছিল। রাজধানী কাঠমন্ডুর ৪০০ কিলোমিটার দূরে একটি সরু পাহাড়ি রাস্তা দিযে বাসটি চালানোর সময় এ ঘটনা ঘটে।–আল-জাজিরা।
এসএইচ





