পাকিস্তানের করাচিতে বুধবার বিবাদমান দুটি  গ্রুপের মধ্যে সংঘর্ষে চার নারীসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, করাচিতে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ সংঘর্ষে ৩৯ জন আহত হয়েছে। আহতদের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী।
উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ফয়সাল বশির বলেন, বুধবার সকালে সশস্ত্র দুটি গ্র“প সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়েছে। এ সময় স্কুলগামী ছাত্র-ছাত্রীরা আহত হয়েছে।
তিনি বলেন, বিবাদমান দুটি গ্র“পের সদস্যরা একে অপরকে লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং মেশিনগানের গুলি ছোঁড়ে।
প্রাণহানি সংখ্যা বাড়তে পারে বলে তিনি আশংকা করেন।
আহতদের মধ্যে কয়েক জনকে জিন্নাহ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। চিকিৎসক সিমি জামিল বলেন, তিন আধা-সামরিক রেঞ্জার ও দুই পুলিশ আহত হয়েছে।
পুলিশ কর্মকর্তা বশির বলেন, মঙ্গলবার রাতে এক গ্র“পের সদস্যরা অন্য গ্র“পের একজনকে অপহরণ করেছে বলে খবর ছড়িয়ে পড়ার পর বুধবার সকালে লয়ারি নামক এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় পুলিশ জানায়, বিবাদমান দুটি সংগঠন ‘উজায়ের বালুচ’ ও ‘গফফার জিকরির’ সদস্যদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুটি সংগঠনই এক সময় প্রভাবশালী বাবা লাডলা গ্র“পের অন্তর্ভুক্ত ছিল।
বার্তা সংস্থা এএফপি’র এক সংবাদদাতা জানান, বুধবার বিকেলেও বিভিন্ন স্থান থেকে বিক্ষিপ্ত গুলিবর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে সাংবাদকিদের যেতে বাধা দিচ্ছে।
সূত্র: এএফপি
[b]ঢাকা, ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম)//  টিআই
[/b]