মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত জুলাইয়ে ক্ষমতাচ্যুত করেন আল-সিসি। বলা হয় তিনি দেশটির গণতন্ত্রের উত্তোরণের যাত্রাকে থামিয়ে দেন।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মিশরের সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন আবদুল ফাত্তাহ আল-সিসি। আর এই পদত্যাগের ঘোষণা রাষ্ট্রীয় টেলিভিশনে ফলাও করে প্রচারও করা হয়।
নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। রোববার তফসিল ঘোষণা করা হতে পারে।
বলা যায়, মিশরে যে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে তা মুবারকের আমলের মতোই। প্রকৃতপক্ষে দেশটিতে এখন সামরিক শাসনই চলছে। আর সামরিক নেতৃত্বাধীন নির্বাচন যেভাবে হয় সেভাবেই মিশরে প্রেসিডেন্ট নির্বাচন হবে।
তবে ধারণা করা হচ্ছে, আল-সিসি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভবনা রয়েছে। কারণ তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তিনি দেশটির সবচেয়ে জনপ্রিয় দল মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছেন। দলটির নেতাকর্মীদের কারাগারে বন্দী রেখেছেন। এখন তাদের অনেককে ফাঁসি দেয়ার পায়তারা চলছে।
[b]ঢাকা, ২৭ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]