ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকারের পরিবর্তন চায় দেশটির যুবসমাজের শতকরা ৮০ ভাগ। এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে দেখা যায়- সুযোগ পেলে ভারতীয় যুবসমাজের অর্ধেকের বেশি আমেরিকায় অভিবাসি হতেও প্রস্তুত রয়েছে। ভারতের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাত্র কয়েক মাস আগে এ জরিপের ফলাফল প্রকাশ করা হলো।
জরিপে অংশ নেয়াদের মধ্যে শতকরা ২২ ভাগ বলেছে, রাজনীতিবিদের সন্তানদের রাজনীতিতে আসা উচিত নয়। তারা মূলত গান্ধি পরিবারের অন্যতম সদস্য রাহুল গান্ধির দিকে ইঙ্গিত করেছে।
জরিপে অংশ নেয়া লোকজন আরো বলেছে, আমাগী মে মাসে অনুষ্ঠেয় নির্বাচনে কংগ্রেস হেরে যেতে পারে। তাদের মধ্যে শতকরা ৭৭ ভাগ বলেছে, ভারতের সমস্যা সমাধানের জন্য একজন শক্তিশালী নেতা দরকার। সে ক্ষেত্রে উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নেতা নরেন্দ্র মোদি হতে পারেন তাদের পছন্দের নেতা। দ্যা ইকনোমিস্ট ও মোবাইল কোম্পানি নিমবাজ এ জরিপ চালিয়েছে। জরিপে অংশ নেয়াদের মধ্যে শতকরা ৮০ ভাগ বলেছে আসন্ন নির্বাচনে তারা ভোট দেবে। ২০০৯ সালে ভারতে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
মনমোহন সরকারের পরিবর্তন চায় ভারতের যুবসমাজ: জরিপ
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকারের পরিবর্তন চায় দেশটির যুবসমাজের শতকরা ৮০ ভাগ। এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।





