ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, রাষ্ট্রীয় ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতর থেকে গুপ্তচরবৃত্তির সাথে জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করেছে তারা। রয়টার্সের সংবাদ।
মঙ্গলবার দেশটির গোয়েন্দা ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাহমুদ আলাভি জানান, আটককৃতদের বেশ কয়েকজনের দ্বৈত নাগরিকত্ব আছে। তবে কখন ও কোথায় থেকে তাদেরকে আটক করা হয়েছে সে ব্যাপারে তিনি কিছু বলেননি।
এছাড়া তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, তাদের আশেপাশে পরিচিত কোন দ্বৈত নাগরিক থেকে থাকলে সে সম্পর্কে প্রশাসনকে অবহিত করতে।
'ইরান সরকারের ভেতরে পশ্চিমা এজেন্টের অনুপ্রবেশ ঘটেছে-দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এমন মন্তব্যের পর এদেরকে আটক করা হয়।
২০১৭ সালে রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, সাম্প্রতিক বছরগুলোতে গুপ্তচরবৃত্তির সাথে জড়িত থাকার সন্দেহে অন্তত ৩০ জন দ্বৈত নাগরিককে আটক করা হয়।
আলাভি আরও বলেন, আপনারা সম্প্রতি শুনেছেন যে, শক্তিশালী একটি দেশের মন্ত্রিসভার সাবেক এক সদস্যকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। যদিও তিনি কোনো দেশের কথা স্পষ্ট করে বলেননি।
স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, এর মাধ্যমে তিনি ইসরাইলের সাবেক জ্বালানি মন্ত্রীর কথা উল্লেখ করেছেন। গত জুনে তার বিরুদ্ধে ইরানের হয় গুপ্তচরবৃত্তি করার অভিযোগ আনে ইসরাইল ।
গোনেন সেগেভ ১৯৯৫ সাক থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইসরাইলের জ্বালানী মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর তিনি নাইজেরিয়া বসবাসকালীন ২০১২ সালে সেখানকার ইরানি দূতাবাসের সাথে যোগাযোগ রাখতেন বলে ইসরাইলি তদন্তে ওঠে আসে।
জেড





