যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। দুই সপ্তাহ আগে শুরু হওয়া ‘দ্য কিং ফায়ার’ নামে এই দাবানল নিয়ন্ত্রণে এ পর্যন্ত ৫৩০ লাখ মার্কিন ডলার ব্যয় হয়েছে বলে বন ও অগ্নি প্রতিরোধ বিভাগের মুখপাত্র ড্যানিয়েল বার্ল্যান্ট জানিয়েছেন।

এদিকে, ১৪৫ স্কয়ার মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়া এই দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় আট হাজার অগ্নিনির্বাপন কর্মী।

দাবানল ছড়িয়ে পড়ার পর প্রায় দুই হাজার ৮০০ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে।
পরিস্থিতি সামাল দিতে গভর্নর জেরি ব্রাউন রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। সূত্র : ফক্স নিউজ

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর