ট্রাফিক আইন ভঙ্গকে বড় ধরনের গোনাহ বলে ফতওয়া দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। সৌদি আরবের আল আরাবিয়া নিউজ চ্যানেলের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে ডন অনলাইন।
গ্র্যান্ড মুফতি আবদুলাজিজ আল-শায়খ এ ব্যাপারে জানান, ট্রাফিক আইন ভাঙ্গা বড় ধরনের গোনাহের কাজ। পবিত্র কোরআন শরীফ থেকে তিনি এ ব্যাপারে উদ্ধৃতি দেন। কোরআন শরীফে বলা আছে, "তুমি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা কর তাহলে যেন পুরো মানবজাতিকেই হত্যা করলে, এবং তুমি যদি একজন মানুষের জীবন রক্ষা কর তাহলে যেন পুরো মানবজাতিকেই বাঁচালে।"
তাই ট্রাফিক আইন ভাঙ্গার কারণে যদি কোন দুর্ঘটনা ঘটে এবং এতে জান-মালের ক্ষয়ক্ষতি ঘটে তাহলে এর দায়ভার ড্রাইভারের কাধেই যাবে।
প্রসঙ্গত, সৌদি আরব হচ্ছে বিশ্বের অন্যতম দুর্ঘটনা কবলিত দেশ। সম্প্রতি দুবাইভিত্তিক গালফ নিউজের এক প্রতিবেদনে দেখা গেছে, সৌদি আরবে প্রতিদিন গড়ে ১৭টি সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
২০১০ সালে সৌদি সরকারের এক এক প্রতিবেদনে জানানো হয়, রাজধানী রিয়াদের এক-তৃতীয়াংশ সড়ক দুর্ঘটনার জন্য ড্রাইভারদের ট্রাফিক আইন ভঙ্গ দায়ী। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
'ট্রাফিক আইন ভাঙ্গা বড় ধরনের গোনাহ'
ট্রাফিক আইন ভঙ্গকে বড় ধরনের গোনাহ বলে ফতওয়া দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। সৌদি আরবের আল আরাবিয়া নিউজ চ্যানেলের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে ডন অনলাইন।





