নাইজেরিয়ার সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে নাইজেরিয়ার সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের শীর্ষস্থানীয় কমান্ডারসহ অন্তত ২০০ জন যোদ্ধা নিহত হয়েছে।
বোর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরি থেকে ৩৫ কিলোমিটার দূরে কোনদুগা শহরে এ লড়াই হয়েছে বলে নাইজেরিয়ার এক সেনা কর্মকর্তা জানিয়েছেন। নিহতদের মধ্যে বোকো হারামের ভিডিও সাংবাদিক এবং একজন আত্মঘাতী বোমা হামলাকারীও রয়েছে।
সেনাবাহিনীকে এ লড়াইয়ে সহযোগিতা করেছে নাইজেরিয়ার বেসামরিক স্বেচ্ছাসেবক দল এবং এতে সরকার পক্ষের কেউ হতাহত হয়নি বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এ সেনা কর্মকর্তা। সূত্র: আইআরআইবি
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





