ভারতে নির্ভয়াকাণ্ড এখনো ভুলেনি মানুষ। আসিফাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তপ্ত ভারত। আসিফা হত্যার বিচার দাবিতে ভারতজুড়ে চলছে আন্দোলন।

কিন্তু এবার সেই আন্দোলন চলাকালীন অবস্থায়ই আরেক ৬ বছরের কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এবারের ঘটনা ঘটেছে ভারতের লখনৌতে। 

খবরে বলা হয়েছে, বুধবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান দেখতে বাড়ির বাইরে বেরিয়েছিল ওই শিশু। এলাকাটি লখনৌয়ের চিলিহিয়া পুলিশ স্টেশনের কাছাকাছি। শিশুটিকে একা পেয়ে তাকে ধর্ষণ করে স্থানীয় এক ব্যক্তি।

এর দুই দিন আগে লখনৌতে আট বছরের আরেক কন্যাশিশুকে ধর্ষণ করে খুন করা হয়। তাকে নিয়ে তার বাবা-মা একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সূত্র: কলকাতা২৪।

এসএম