ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত বর্ননা তুলে ধরেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
ড. আবদুল মঈন খান বলেন, দেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিএনপি চেয়ারপাসন এর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন ইইউ এর প্রতিনিধি দল বলে জানান তিনি।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ইউরোপিয় ইউনিয়ন এর সাথে বানিজ্যিক সুবিধা বাড়াতে বাংলাদেশে একটি জনপ্রতিনিধিত্ব সরকার প্রয়োজন বলে জানিয়েছি আমরা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে আজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঈন খান বলেন, মূলত ইইউ ইউনিয়নের বাংলাদেশ নিয়ে যে কনসার্ন তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি বলেন, দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
বিএনপির এ কূটনৈতিক বলেন, ৫ জানুয়ারি ভোটারবিহিন সরকারের ২ বছর অতিবাহিত করেছে। মানবাধিকার পরিস্থিত নিয়ে আলোচনা করেছি। গণতন্ত্র না থাকলে সুশাসন থাকে না বিষয়গুলো গুরুত্বসহ তুলে ধরেছি।
দেশে গণতন্ত্র না থাকলে টেকসই উন্নয়ন হতে পারে না সে বিষয়েও আলোচনা করা হয়েছে।
সরকার জনগণের প্রতিনিধিত্ব না করলে সেই সরকার ইইউ সহযোগিতা করে না জানিয়ে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বানিজ্যিক সম্পর্ক জোরদার করতে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন।
প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে যেসব দেশ গণতন্ত্র নিয়ে ভাবেন তাদের সঙ্গে বিএনপি সবসময় আলোচনা করে বলেও জানান তিনি।
মঈন খান বলেন, আমরা এখনো এলডিসির অর্ন্তভূক্ত। তাই সেভাবেই অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে। তবে সেটা কনটিনিউ করতে হলে গনতন্ত্র সুশাসন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, অগণতান্ত্রিক সরকারকে পৃষ্ঠপোষকতা করলে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি রাষ্ট্রকে জবাবদিহিতা করকে হয়। কারণ সেদেশের মানুষের ট্যক্সের দেয়া টাকা থেকে আমাদেরকে সহযোগীতা করে। তাই তারা সব শ্রেণীর সঙ্গে আলোচনা করে থাকেন।
নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল। শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্কান্তরের পক্ষে। নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ অবাধ না হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যায় না। আমরা এসব বিষয় তুলে ধরেছি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে গণতন্ত্রের নামে যা হচ্ছে তা আপনারা জানেন। হুমকি দিয়ে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ঢাকা সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিকেল ৪ টা ৩৫ মিনিটে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সাড়ে ৫টায় বৈঠকটি শেষ হয়।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের চেয়ারপারসন জিন ল্যাম্বার্টের নেতৃত্বে ৯জন সদস্য বৈঠকে অংশ নেন।
এমএম





