সৌদি আরবের সরকারি ২৪ ওয়েবসাইট হ্যাকড হয়েছে। এমন হ্যাকিংয়ের আগাম হুমকি থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটল। স্থানীয় গণমাধ্যমের সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আলজাজিরা।

সৌদি গণমাধ্যস আল রিয়াদ জানিয়েছে, শুক্রবার ঘণ্টা দুয়েক ধরে এই সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। হামলাকারীরা ‘সাইবার অব ইমোশন’ নামে নিজেদের দলের পরিচয় দিয়েছে।

টুইটার বার্তায় হ্যাকাররা লিখেছে, এ ধরনের হামলার হুমকি আগেই দেওয়া হয়েছিল। সৌদি সরকারের ওয়েবসাইট নিরাপদ নয়।

হ্যাকাররা লিখেছে, কোনো ক্ষতি করা নয়, বরং সাইবার নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারকে স্মরণ করানোই এই হামলার কারণ।

হ্যাকিংয়ের কয়েকঘণ্টা পরেই ওয়েবসাইটগুলো আবার সক্রিয় হয় বলে খবরে বলা হয়।

এর আগে ২০১৩ সালে বড় ধরনের সাইবার হামলার মুখে পড়েছিল সৌদি সরকারের অনেকগুলো ওয়েবসাইট।সূত্র:আলজাজিরা

এমআর