গাজায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ইসরাইল ৭২ মিনিটের আগেই তা লংঘন হয়েছে। যুদ্ধ বিরতির নাম করে ফিলিস্তিনে হামলা করে ইসরাইল। রাফায় ইসরাইলি ট্যাঙ্কের গোলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আরো অন্তত ২০ ফিলিস্তিনি আহত হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা আশরাফ-আলকিদ্রা এবং গাজার পুলিশ মুখপাত্র আয়মান তাতনিজি বলেছন, গাজার রাফায় ইসরাইলি গোলায় চারজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে।
এছাড়া ইসরাইলি বাহিনীর চোরাগুপ্তা হামলায় আরো তিনি ফিলিস্তিনি আহত হয়েছে।
আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সময় বেলা ১১টা) থেকে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছিল ইসরাইল ও হামাস।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাথে সাথেই সব পক্ষের কায়রোতে শান্তি আলোচনায় মিলিত হওয়ার কথা ছিল।
ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ১৫ শ’ ফিলিস্তিনি নিহত হয়েছে।
ঢাকা, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





