ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) আগামী নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিলেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।

আগামী ৮ নভেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন অং সান সু চি।

শনিবার রাজধানী নাইপেদোতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন তিনি।

সু চি বলেন, আমরা নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার দল নির্বাচনে জয়ী হলে সংবিধানের যে ধারাটি তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথে বাধা সেটি সংশোধন করা হবে।

তিনি বলেন, এনএলডি ১৯৯০ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুল বিজয় লাভ করেছিল। সু চি তখন গৃহবন্দী ছিলেন। তবে সামরিক বাহিনী তার দলকে ক্ষমতায় যেতে দেয়নি।সূত্র: এএফপি

এসএইচ