মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭ বিমানটি ভূপাতিত করাকে 'যুদ্ধাপরাধ' হিসেবে চিহ্নিত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রধান নাভি পিল্লাই।
কয়েকদিন আগে পশ্চিম ইউক্রেনে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় বিমানটি ভূপাতিত করা হয়। এ ঘটনায় বিমানের ক্রু ও যাত্রীসহ মোট ২৯৮ জন নিহত হয়।
ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের ধারণা, রাশিয়ার সরবরাহকৃত মিসাইলের সাহায্যে বিমানটি ভূপাতিত করা হয়েছিল। তবে, রাশিয়া এবং ইউক্রেনের বিদ্রোহীরা পশ্চিমাদের অভিযোগ অস্বীকার করে বলছে, ইউক্রেন বিমানটি ভূপাতিত করেছে।
জানা গেছে, ন্যাদারল্যান্ড ও অস্ট্রেলিয়ার পুলিশ বিমান বিধ্বস্ত হওয়ার স্থানটিতে যাচ্ছে। এর আগে ব্যাপক সংঘর্ষের কারণে ঐ এলাকায় যেতে পারেনি পুলিশ সূত্র: বিবিসি।
ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই





