আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের একটি মসজিদে জুমার নামাজের সময় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ১৬ জন নিহত এবং আরও অন্তত ৩২ জন মুসল্লি আহত হয়েছেন।

তালেবানের এক মুখপাত্র বার্তা সংস্থা এপি’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, কান্দাহার শহরের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত ১৬ জনের লাশ মিরওয়াইস হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ৩২ জনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দক্ষিণাঞ্চলের এ শহরের কেন্দ্রীয় হাসপাতালের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় একটি সূত্র টোলো নিউজকে জানায়, শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

তবে এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এইচএন