শনিবার (১৪ অক্টোবর) এই ফোনালাপে তারা সবরকম বেসামরিক টার্গেটকে বন্ধ করার গুরুত্বের ওপর জোর দেন। যুদ্ধরত সব পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনের প্রতি প্রতিশ্রুতির বিষয় তুলে ধরেন। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন। এ জন্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা পরিষদের দায়িত্ব পূরণ নিশ্চিত করার জন্য কাজ করতে চীনের প্রতি আহ্বান জানান প্রিন্স ফয়সাল। তিনি গাজা উপত্যকায় সামরিক অভিযান এবং অবরোধ অবিলম্বে বন্ধের আহ্বান জানান। এর প্রেক্ষিতে ফিলিস্তিন বিষয়ক নিরাপত্তা পরিষদের রেজ্যুলুশন বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন প্রিন্স ফয়সাল।
এনএইচ





