মধ্যপ্রাচ্য থেকে আসা শরণার্থীদের ঠেকাতে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্র হাঙ্গেরির বেড়া তৈরিকে চরম নিন্দা করেছে ফ্রান্স। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পশু ঠেকাতেও এমন বেড়া দেয়া উচিত নয়।
আগামী ১৪ সেপ্টেম্বর শরণার্থীদের বিষয় একটি মান সম্পন্ন উপায় খুঁজে বের করতে একটি জরুরী আলোচনা সভায় বসতে যাচ্ছে জার্মানি ও ব্রিটেন। তার আগে হাঙ্গেরির এমন কাটা-তারের বেড়া নির্মাণকে তীব্র সমালোচনা করা হয়েছে।
ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন- এ তিনটি রাষ্ট্র শরণার্থীদের পৌঁছানোর বিষয় একটি মান সম্পন্ন সমাধানের প্রতি তাগিদ দিয়েছে। তবে দক্ষিণ ইউরোপের দেশ গ্রিস, ইতালি ও হাঙ্গেরি শরণার্থীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। শুধু এ বছরই প্রায় তিন লাখ শরণার্থী সীমান্ত পার হয়েছে।
রোববার 'ফ্রেঞ্চ রেডিও'কে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস বলেন, "তাদের পদক্ষেপটি অত্যন্ত ভয়ানক। হাঙ্গেরি ইউরোপের অংশ ও এর মূল্যবোধ আছে। এমনভাবে বেড়া তৈরি করে আমরা সেই মূল্যবোধের প্রতি সম্মান দেখাতে পারি না। এমন বেড়া পশুর ক্ষেত্রেও নির্মাণ করা উচিত না।"
ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) যেসব সদস্যরা শরণার্থীদেরকে ভাগ করে নেয়ার বিষয় দ্বি-মত পোষণ করেছে তাদের দৃষ্টিভঙ্গিকে "কলঙ্কজনক" বলে মন্তব্য করেছেন ফ্যাবিয়াস। তিনি তার মন্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি।
পূর্বের সভায় ইউরোপিয়ান ইউনিয়নের কিছু কিছু দেশ শরণার্থী সঙ্কট মোকাবিলায় ভিন্ন মত পোষণা করেছে।
ইইউ'র ২৮টি সদস্য রাষ্ট্রের মধ্য শরণার্থীদের ভাগ করে নেয়ার আহ্বান জানিয়ে ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, "ইউরোপের চালিত না হয়ে, চলা শুরু করা উচিত।"
জেডআই





