ভারতের প্রখ্যাত লেখক, সাংবাদিক ও মানবতাবাদী বুদ্ধিজীবী খুশবন্ত সিং আর নেই। তিনি বৃহস্পতিবার দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে ৯৯ বছর বয়সে নয়াদিল্লীর সুজন সিং পার্কে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খুশবন্ত সিংয়ের ছেলে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তিনি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন।
খুশবন্তের প্রয়াণে প্রধানমন্ত্রী মনমোহন সিং শোকপ্রকাশ করেছেন। চিত্র তারকা শাহরুখ খান এবং সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তা কিরণ বেদিও সোশাল নেটওয়ার্কিং সাইটে শোক প্রকাশ করেছেন।
তার ছেলে রাহুল সিং জানিয়েছেন, তিনি শান্তিপূর্ণভাবেই মৃত্যুবরণ করেছেন।
১৯১৫ সালের ২ ফেব্র“য়ারি তিনি অবিভক্ত ভারতের পাঞ্জাবের হাদালিতে জন্ম গ্রহণ করেন। ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর অঞ্চলটি পাকিস্তানের অধীনে চলে যায়।
তিনি সংবাদপত্র যোজনা’র প্রতিষ্ঠাতা সম্পাদক। এছাড়াও ভারতের ‘দ্য ন্যাশনাল হেরাল্ড’ ও ‘দ্য হিন্দুস্তান টাইমস’ও সম্পাদনা করেছেন। এছাড়া ‘দ্য ইলাস্ট্রেটেড উইকলি’র সম্পাদক হিসেবে কাজ করেছেন তিনি।
লাখো ভক্ত-পাঠক তার লেখা ‘ট্রেন টু পাকিস্তান’, ‘আই শ্যাল নট হিয়ার দ্য নাইটিঙ্গেল’ এবং ‘দিল্লী’র মতো গ্রন্থগুলোকে স্মরণ করছে।
খুশবন্ত ৯৫ বছর বয়সে ‘দ্য সানসেট ক্লাব’ উপন্যাস লিখেন। তার দুইখণ্ডের ননফিকশন, ‘অ্যা হিস্ট্রি অব দ্য শিখস’ ছাড়াও অনুবাদ, সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে লেখা, উর্দু কবিতা সব মিলিয়ে তার লেখার পরিমাণ অনেক।
২০০২ সালে পেঙ্গুইন থেকে তার আত্মজীবনী ‘ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটল ম্যালিস’ প্রকাশিত হয়।
১৯৮০ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি ভারতের লোকসভার সদস্য ছিলেন।
১৯৭৪ সালে খুশবন্ত ভারতের তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পদক পদ্মভূষণ লাভ করেন। কিন্তু অমৃতসরের স্বর্ণ মন্দিরে ভারতীয় সেনাবাহিনীর ব্লু স্টার অভিযানের প্রতিবাদে ১৯৮৪ সালে তিনি পদ্মভুষণ ফিরিয়ে দেন।
২০০৭ সালে তিনি দেশটির রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মবিভূষণে সম্মানিত হন।
খুশবন্তের ছেলে রাহুল বলেন, ‘তিনি (খুশবন্ত) কপটতা, মৌলবাদ ঘৃণা করতেন। তিনি ছিলেন অমায়িক ভালো মানুষ।’
তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে অসংখ্য ভক্ত, শুভানুধ্যায়ী শোক প্রকাশ করে বিভিন্ন লেখা পোস্ট করছেন।
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
চিরনিদ্রায় খুশবন্ত সিং
ভারতের প্রখ্যাত লেখক, সাংবাদিক ও মানবতাবাদী বুদ্ধিজীবী খুশবন্ত সিং আর নেই। তিনি বৃহস্পতিবার দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে ৯৯ বছর বয়সে





