স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার আলেক্স স্যালমন্ড বলেছেন, তার দেশ ভবিষ্যতে যুক্তরাজ্য ত্যাগ করবে এবং আগামী ২০ বছরের মধ্যে স্বাধীন হয়ে যাবে।
ব্রিটিশ সংবাদ মাধ্যমকে এ কথা বলেছেন স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি বা এসএনপি'র বিদায়ী প্রধান স্যালমন্ড। তিনি বলেন,সেপ্টেম্বরের গণভোটে যারা ব্রিটেন থেকে আলাদা হয়ে যাওয়ার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তাদের মধ্যেও পরিবর্তনের মনোভাব এতোই জোরদার হয়েছে যে আগামীতে স্কটল্যান্ডের স্বাধীনতা অনিবার্য হয়ে উঠেছে।
এদিকে নতুন করে পরিচালিত এক মতামত জরিপে উঠে এসেছে, স্কটল্যান্ডের ৫২ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দিবে। ইউগোভ পরিচালিত এ জরিপে ৪৮ শতাংশ মানুষ স্বাধীনতার বিরুদ্ধে মত প্রকাশ করেছে।
ইআর





