উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার রাতে মুখোমুখি হবে চেলসি ও রোমা। সেই ম্যাচের আগে রোমের কলোজিয়ামে চেলসির সমর্থকদের ওপর হামলা চালায় স্বাগতিক সমর্থকরা। এই ঘটনায় রোমার দুই সমর্থককে আটক করা হয়।
স্থানীয় সংবাদ সংস্থা আনসা' দাবি, রোমা ও চেলসির সমর্থকদের মধ্যে ঝামেলা বাঁধলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ সময় রাত পৌনে একটায় এস্তাদিও অলিম্পিকোতে মুখোমুখি হবে চেলসি ও রোমা।
অবশ্য এই ঘটনায় চেলসির কোনো সমর্থক আহত কিংবা ক্ষতিগ্রস্ত হননি। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়েই রোমার উচ্ছৃঙ্খল সমর্থকরা স্থান ত্যাগ করেন। পুলিশ এখনো এই ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
এমএ





