বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের হরতালে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির বিদেশ এবং কমনওয়েলথ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার দিবাগত রাতে দেশটির ভ্রমণ বিষয়ক বার্তা হালনাগাদে এ কথা বলা হয়।

ব্লগার-প্রকাশকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে, গণজাগরণ মঞ্চের আহবানে মঙ্গলবার সকাল থেকে অর্ধদিবস হরতাল পালন কালে এ সতর্কবার্তা দেয় দেশটি।

বার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশে এখনও উচ্চ মাত্রার সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। বিদেশী (বিশেষ করে পশ্চিমা-নাগরিক) নাগরিকদের ওপর হামলা হতে পারে।’

এর আগে বাংলাদেশে দুই বিদেশি নাগরিক হত্যার সময়ও বাংলাদেশ ভ্রমনে ব্রিটিশ নাগরিকদের সতর্কতা করে দেশটি।

এআই