মার্কিন পপসঙ্গীত তারকা জেনিফার লোপেজের একটি কনসার্টকে কেন্দ্র করে মরোক্কোর তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা।
সরকারি দল কট্টর ইসলামপন্থী পিজিডির এমপিদের রাগের কারণ, গত শুক্রবারের এক কনসার্টে মিজ লোপেজের পরিবেশন করা নৃত্য। কনসার্টটি সরকারি টেলিভিশনে সম্প্রচারিত হয়।
এমপিরা বলছেন, এই কনসার্ট ছিল শিষ্টাচারের লঙ্ঘন। তবে তথ্যমন্ত্রী মুস্তাফা খালফি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
দেশটির রাজধানী রাবাতে ওই কনসার্টটি অনুষ্ঠিত হয়। বিক্ষুদ্ধদের অভিযোগ, লোপেজ কনসার্টের সময় তার পরিহিত পোশাক খুলেছেন এবং নৃত্যটি ছিল উস্কানিমূলক অর্থাৎ যৌন আবেদনময়ী। সূত্র: বিবিসি।
কেএইচ





