যুক্তরাষ্ট্রের মিশিগানে শুক্রবার বন্দুকধারীর হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসে পারিবারিক দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা জানিয়েছেন বন্দুকধারীর নাম এরিক এবং নিহত দুই ব্যক্তি তারই বাবা-মা।

হামলায় নিহত দুইজন এরিকের বাবা-মা ডিভা জেনেন ও জেমস এরিক ডেভিস সিনিয়র। পারিবারিক দ্বন্ধ্ব থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তরুণ এরিক। গুলি করে সে পালিয়েছে। তাকে ধরতে মার্কিন পুলিশের অভিযান চলছে।

বিশ্ববিদ্যালয় ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশের বিশ্বাস পারিবারিক দ্বন্দ্বের জেরে এটি ঘটেছে। এদিকে বিশ্ববিদ্যালয়টিতে বসন্তের ছুটি শুরু হয়েছে। কিন্তু এ হামলার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সেখানে আসতে মানা করেছে।

জেড