প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯০ হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৪ হাজার ৯৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৯২৭ জন। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ২ হাজার ৮৭২ জন, খবর এনডিটিভি।

আজ (১৭ মে) রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে।

পাশাপাশি আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২০ জনের মৃত্যু হয়েছে। ৩৪ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে গিয়েছে। সুস্থতার হার ৩৭.৫১ শতাংশ। মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাডু, গুজরাত- দেশের সবচেয়ে বেশি করোনা সংক্রমণ দেখা গিয়েছে এই রাজ্যগুলিতে। গত ২৪ ঘণ্টাতে সেখানেও আক্রান্তের সংখ্যা আগের রেকর্ড ভেঙে দিয়েছে।

দেশের কোভিড-১৯ সংক্রমণের এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রের। সেখানকার সংক্রমণের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৬০৬। একদিনে আক্রান্তের হিসেবে এটা নতুন রেকর্ড। এর আগে তা ছিল ৮৮৪। মুম্বইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৫৫৫ জন।

দেশব্যাপী লকডাউনের তৃতীয় পর্যায় শেষ হচ্ছে আজ ১৭ মে। সরকার নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবছে স্বাভাবিকতা ফেরানোর লক্ষ্যে।

সারা পৃথিবীতে করোনা সংক্রমণ ছাড়িয়েছে ৪০ লক্ষ। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গিয়েছে আমেরিকায়। সেখানে ১,৪৬৬,৬৮২টি সংক্রমণের ঘটনা ঘটেছে। মৃত ৮৮,০০০-এরও বেশি।

এমবি